1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

এক মাস পর বসেছে একনেক বৈঠক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০২ সময় দর্শন

এক মাসের বেশি সময় পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। এর আগে ২২ জুন সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিলো।

আজকের সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬০৯ কোটি ৬০ লাখ টাকা। একনেক কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় একনেক বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা ও উপসচিব মো. শাহেদুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host