1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

কোরবানির গরু দিতে গিয়ে ডাকাতের হাতে যুবক নিহত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩১৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অনলাইনে বিক্রি হওয়া কোরবানির গরু নেত্রকোনায় পৌঁছে দিতে গিয়ে রাকিব হোসেন (৩০) নামে এক যুবক ডাকাতের হাতে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাকিব পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাঁছবেতুয়ান গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই রাজিব হোসেন জানান, তার ভাই স্থানীয় গরু ব্যবসায়ী হুমায়ুনের অনলাইনে বিক্রি করা কোরবানির দুটি ষাঁড় নেত্রকোনা পৌঁছে দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পিকআপ ভ্যানের চালক আব্দুল মমিন। পথে নরসিংদীর শিবপুর পৌঁছালে তাঁরা ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে পিকআপ ভান ও গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রাণে বেঁচে যান চালক আব্দুল মমিন। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে দুই সন্তানদের ভবিষৎ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রাকিবের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লুট হওয়া গরু ও পিকআপ ভ্যানটি উদ্ধার করতে পারলেও ডাকাতদলের সদস্যদের কাউকে আটক করতে পারেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host