1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

খুলনার হাসপাতালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২০৬ সময় দর্শন

খুলনা মহানগরীর সরকারী ও বেসরকারী চারটি হাসপাতালে করোনায় ও উপসর্গে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিন জন মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২৬ জন। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় মারা গেছেন ১৯ জন এবং উপসর্গে মৃত্যু হয় সাত জনের।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আটজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন খুলনার দিঘলিয়া উপজেলার দুই জন, খুলনার খানজাহান আলী থানার শিরোমনির একজন, বাগেরহাট জেলার মোল্লাহাটের একজন ও একই জেলার পাটেনরগাজী এলাকার একজন এবং একজন করে তিনজন যশোরের ঝিকরগাছা, ঝিনাইদহের মহেশপুর এবং পিরোজপুর জেলার কাউখালী এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। এর মধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়ালো জোনে ২৬ জন, আইসিইউতে ২০ জন ও এই্চডিইউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন ও ডিসচার্জ দেয়া হয়েছে ৩৫ জনকে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুই জন মারা গেছেন। এদের একজন নড়াইল জেলার লোহাগড়ার সরুলিয়া এবং অপর জন খুলনা বটিয়াঘাহা উপজেলার বাসিন্দা। এ হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন ও ডিসচার্জ দেয়া হয়েছে দুই জনকে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখোপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনর ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন যশোরের শার্শা উপজেলার এবং অপর দুই জনের একজন খুলনার পাইকগাছা ও একজন একই জেলার দিঘলিয়া উপজেলার। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রয়েছেন ৪২ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিন জন ও ডিসচার্জ দেয়া হয় দুইজনকে।

বেসরকারী গাজী মেডিক্যাল হাসপাতাল সূত্রে জানা গেছে। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির বেড সংখ্যা ১৫০। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৪জন। এর মধ্যে আইসিইউতে নয় জন এবং এইচডিইউতে সাতজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

খুলনা সিভিল সার্জন দফতরের কর্মকর্তা ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১৩৭৯টি। এর মধ্যে আক্রান্ত ৩৯৪ জন। আক্রান্তের হার ২৮ শতাংশ। তিনি জানান, নগরীর চার হাপাতাল ও পাইগাছায় করেনায় মারা গেছেন ১৯ জন। নগরীর চার হাসপাতালে খুলনার আটয়জন এবং পাইকগাছা উপজেলায় তিনজন মারা যান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host