1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় তিন মাদকসেবীর কারাদন্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫৩১ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত তিন মাদকসেবীকে দুই মাস করে কারাদন্ড ও একশ টাকা করে জরিমানা করেছেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এ সাজা প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কোনাগাঁতী গ্রামের বিশা আকন্দ (২৬), সেনগাঁতীর বিপু (২৪) ও পূর্ব ভদ্রকোল গ্রামের নুরনবী (৩৪)। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, এসব মাদকসেবীকে পুলিশ উপজেলার গয়হাট্টা এলাকা থেকে মাদক সেবন করার সময় আটক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host