1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯৮ সময় দর্শন

পাবনা সদর উপজেলায় এক চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বিল্লাল হোসেন (৩৮)।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল সাদুল্লাহপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির স্থানীয় নেতা বলে জানায় পুলিশ।

আতাইকুলা থানা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, বিল্লাল পাবনা শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ি পৌঁছানোর আগে তাকে কয়েকজন সন্ত্রাসী ৩-৪টি গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি বলেন, নিহত ব্যক্তি চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন। অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host