1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ১১৫ পিচ ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩২৯ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
বৃহস্পতিবার রাত বারটায় ভাঙ্গুড়া থানার ওসি’র নেতৃত্বে পুলিশ ১১৫ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো আজিরন খাতুন(৩৮) ও তার ছেলে আসিফ(১৯)। এরা উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী হোসেন আলীর স্ত্রী ও পুত্র। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। হোসেন আলীও মাদক মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছে বলে পুলিশ জানায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,বৃহস্পতিবার(১০ জুন) গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তিনি এসআই নাজমুল কাদের এবং এএসআই কামরুজ্জামান কে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ই্য়াবা বিক্রির সময় তাদের হাতে নাতে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট থেকে ১১৫ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো বলেন এই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত।

আসামীদের নিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host