1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঢাকায় পৌঁছেছে চীনা উপহারের ৫ লাখ টিকা - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছে চীনা উপহারের ৫ লাখ টিকা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪১৩ সময় দর্শন

চীনের দেওয়া পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনা দূতাবাস সূত্র জানায়, ঢাকা পৌঁছানো এসব টিকা আজ বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

এর আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার (১০ মে) জানিয়েছিলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে দেশটি। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host