1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় ভিক্ষুকের ছুরিকাঘাতে আরেক ভিক্ষুকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৮০ সময় দর্শন

পাবনায় ভিক্ষা করতে এসে পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে প্রাণ গেল আল্লাদী খাতুন (৫৫) নামে এক নারী ভিক্ষুকের। শহরের দিলালপুর মহল্লায় শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। 

নিহত আল্লাদী খাতুন পাবনার সুজানগর উপজেলার চরমানিকদিয়ার গ্রামের শুকুর খন্দকার এর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো কয়েকজন ভিক্ষুক সকাল ৮টা থেকে বড়বাজার এলাকাসহ আশপাশ মহল্লায় ভিক্ষা ও জাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকের নিচে জড়ো হন। এ সময় ভিক্ষুক আল্লাদী খাতুনের সঙ্গে আরেক নারী ভিক্ষুকের মারামারি শুরু হয়।

এরই একপর্যায়ে পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে নারী ভিক্ষুক আল্লাদীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় অন্য ভিক্ষুকরা ধাওয়া দিলে ঘাতক ভিক্ষুক পালিয়ে যায়। পরে আল্লাদীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আল্লাদী শহরের অনন্তবাজার সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থেকে ভিক্ষা করতেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে।

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host