1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৩৪ সময় দর্শন

দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী। মঙ্গলবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিককে এ খবর নিশ্চিত করেছে বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেছেন, ‘গত সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে একটি কার্গো ফ্লাইটে করে সায়েম সোবহান আনভীরের স্ত্রী ঢাকা ত্যাগ করেন।’ তবে কার্গো ফ্লাইটের কোন জায়গায় গেছে তা জানাতে পারেননি তিনি।

এভিএসইসি’র শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সায়েম একই দিন দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।’ তবে সায়েম কীভাবে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন এবং কী কারণে যেতে পারেননি সে বিষয়ে এই কর্মকর্তা বিস্তারিত জানাতে পারেননি।

এর আগে, আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host