1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

করোনায় মৃত্যু কমছে, বেড়েছে সুস্থতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৭৮ সময় দর্শন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ২২৮ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ২৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৩৩ জন। ঢাকা বিভাগেরই রয়েছেন ৫০ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ৬, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ৩, ময়মনসিংহে ২ জন রয়েছেন। এদের মধ্যে ৭৬ জন হাসপাতালে মারা গেছেন আর বাসায় দুই জন মারা গেছেন।

গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ ৫৩ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৩ জন মারা গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host