1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় দাখিল মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩০২ সময় দর্শন

উল্লাপাড়ার চাকসা চর বর্ধনগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৩টি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই মদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক ও বিদ্যোৎসাহী সদস্য শহিদুল ইসলাম (হাইদুল) যোগসাজস করে গাছ দুটি বিক্রি করে দিয়েছেন বলে জানান মাদ্রাসা সুপার। করোনাকালে মদ্রাসা বন্ধ থাকায় সরকারি বিধিমালা লঙ্গন করে ৫০ হাজার টাকা মূল্যের এই গাছ ৩টি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও চাকসা গ্রাম্য প্রধান রহম প্রামানিক।

রহম প্রামানিক উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেন, করোনার সময় মাদ্রাসা বন্ধ থাকার সুযোগে এর পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কার সিদ্দিক ও কমিটির বিদ্যোৎসাহী সদস্য শহিদুল ইসলাম (হাইদুল) সরকারি বিধিমালা লঙ্গন করে গাছ ৩টি বিক্রি করে দিয়েছেন।

উক্ত মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আব্দুল মালেক জানান, উক্ত সভাপতি ও সদস্য তাকে বা তার শিক্ষক কর্মচারীদেরকে কিছু না জানিয়ে গাছ ৩টি বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে পরিচালনা কমিটির কোন অনুমোদনও নেওয়া হয়নি।

অবৈধভাবে গাছ বিক্রির বিষয়ে উক্ত মাদ্রাসার অভিযুক্ত সভাপতি আবু বক্কার সিদ্দিকের সঙ্গে কথা বললে তিনি গাছ বিক্রির কথা ¯^ীকার করে জানান, মাদ্রাসা মাঠে মাটি ভরাট করার জন্য গাছগুলো তিনি বিক্রি করেছেন। পরবর্তী সময়ে কমিটিতে এ ব্যাপারে অনুমোদন নেওয়া হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে ৪ সদস্যের একটি কমিটি রয়েছে। ওই কমিটির অনুমতি নিয়ে মাদ্রাসা বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান গাছ বিক্রি করতে পারে । তবে এই কমিটির অনুমতি না থাকলে গাছ বিক্রির বিষয়টি অবৈধ। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি অবৈধভাবে মাদ্রাসার গাছ বিক্রির বিষয়টি জানেন না বলে উলে­খ করেন। তবে অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দেওয়ান মওদুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host