1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২৩ সময় দর্শন

কলিট তালুকদার,পাবনা: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

নিহত আমিরুল ইসলাম (৩০) ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মুন্তাজ ব্যাপারীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রোববার রাত ৭ টার দিকে আমিরুল ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের একটি চা’র দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র ব্যাক্তি তাকে লক্ষ্যকরে গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই আমিরুল মারা যায়। হত্যার পরে হামলাকারীরা সর্বহারার দলের স্লোগান দিতে দিতে চলে যায়।

পুলিশ আরো জানায় এর আগে এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থি নেতা নিস্তার এর ঘনিষ্টজন বলে আমিরুলের এলাকায় পরিচিতি রয়েছে। এক সময় আমিরুল নিজেও চরমপন্থী দলের সাথে যুক্ত ছিল। তবে সে বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশের ধারনা চরমপন্থী দলের অভ্যান্তরীন কোন্দলের জেরধরে এই হত্যাকান্ড সংঘঠিত হতে পারে। ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবীতে এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host