1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫১ সময় দর্শন

 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বজ্রপাতে সৌরভ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ মিয়া কুশদহ গ্রামের হাসান আলীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে সৌরভ মিয়া বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host