1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৮ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম
পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বক্তব্য দেওয়া হয়। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মনিরা সারমিন। এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. আব্দুল আহাদ। তাঁর নির্বাচনী প্রতীক “শাপলা কলি”। পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে ও পার্বতীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব। পরে পদযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host