1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মালিকানা ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মালিকানা ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক

আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। সন্ধ্যায় ট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। তবে, বিপিএল শুরুর আগের দিনই মালিকানা ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী। এ নিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আব্দুল কাইয়ুম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

ইফতেখার রহমান বলেন, ‘আমরা একটা চিঠি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছি। কীভাবে কী হবে তা দেখছি। নিয়ম অনুযায়ী বিসিবিরই দায়িত্ব নেওয়ার কথা।’

আরও জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় আসতে চাইছেন না। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। এখন কীভাবে কী হবে, তা নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছে বিসিবি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host