1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভারত সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে: চরমোনাই পীর - স্বপ্ন প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে: চরমোনাই পীর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ সময় দর্শন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। গত ৫ আগস্টের পর সারাদেশের বিভিন্ন মন্দির ও থানা পাহাড়া দিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আমরা সহিংসতার রাজনীতি বিশ্বাস করিনা।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে জেলার গৌরনদীতে শনিবার দুপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। ৫ আগস্ট গণবিপ্লবের পর আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত, দুর্নীতিবাজ, খুনি, গুমকারী ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবেনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী নেছার উদ্দিন। বক্তব্য রাখেন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, উপদেষ্টা আবদুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন প্রমুখ।

এফএনএস 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host