1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
৩৭ জনবল নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

৩৭ জনবল নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দর্শন

সরকারি চাকরিতে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটি অস্থায়ী শূন্য পদে ৬টি ক্যাটাগরিতে মোট ৩৭ জনকে নেবে। আবেদন করতে পারবেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা। তবে এতিম ও প্রতিবন্ধী কোটাভুক্ত প্রার্থীরা যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইন (cevmym.teletalk.com.bd) পোর্টালে।

পদের নাম ও সংখ্যা

১. কম্পিউটার অপারেটর: ২টি

২. উচ্চমান সহকারী: ৫টি

৩. ডাটা এন্ট্রি অপারেটর: ২টি

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি

৫. সিপাই: ১৫টি

৬. অফিস সহায়ক: ৭টি

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

১. কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। বেতন: ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৩।

২. উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।

বেতন: ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৪।

৩. ডাটা এন্ট্রি অপারেটর: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি

বেতন: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, গ্রেড-১৬।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।

বেতন: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, গ্রেড-১৬।

৫. সিপাই: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৭।

৬. অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বেতন: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা, গ্রেড-২০।

মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়

চাকরির ধরন: সরকারি চাকরি

কর্মস্থল: ময়মনসিংহ

বয়স: ১৮ থেকে ৩২ বছর

আবেদন ফি

প্রথম চারটি পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ অক্টোবর ২০২৬

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host