1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
১৫বছরে ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল: বাণিজ্য উপদেষ্টা - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

১৫বছরে ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল: বাণিজ্য উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ সময় দর্শন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বললেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল ও ভীতসন্ত্রস্ত ছিল।

শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
শেখ বশির বলেন, চাহিদা এবং জোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ইতোমধ্যে দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

তিনি বলেন, আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা হোক—আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্রজনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্র্বতীকালীন সরকার সংগঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে আমরা রূপান্তরিত করতে পারি।

এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host