1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
১২ বছর পর শিশু ধর্ষন মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

১২ বছর পর শিশু ধর্ষন মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪০৫ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর নারী নির্যাতন মামলায় রংপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে ২০০৯ সালের ১০ মার্চে রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় ১৩ বছর বয়সী শিশু কন্যা রাত ৮ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক মিশুটিকে ধরে ধর্ষন করে। তখন এ ঘটনায় শিশুটির বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জসীট দাখিল করে। মামলায় বাদি পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেলা শেষে বিচারক আসামিকে দোষি সাব্যস্ত করে কর যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host