1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
১২ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

১২ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৫ সময় দর্শন
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১২ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে চলছে পণ্য ওঠা-নামার কাজ। কিছুটা হলেও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বন্দরে।

বাংলা হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত টানা ১১ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

গতকাল কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তার আকস্মিক মৃত্যুর কারণে কার্যক্রম চালু করা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

শাহিনুর ইসলাম আরও জানান, রোববার দুপুর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে কার্যক্রম চালু করা হয়েছে। কার্যক্রম চালু হওয়ায় বন্দরে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host