1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দর্শন

                          জব্দের পর নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দের পর ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ধানগড়া মৎস্য আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির জন্য রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আড়তে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।

রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছ বিক্রি বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host