1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
হিলি বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

হিলি বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫১৪ সময় দর্শন

অনলাইন ডেস্ক : পবিত্র শবে বরাত ও হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোম ও মঙ্গলবার এ বন্দরের সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। বুধবার আবার যথারীতি শুরু হবে বন্দরের সব কার্যক্রম।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সোমবার ও মঙ্গলবার দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। দুই দেশের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, মুসলমানদের পবিত্র শবে বরাত ও হিন্দুদের হোলি উৎসব উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বুধবার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার শুরু হবে।

 

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host