1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
হবিগঞ্জে হত্যা মামলার আসামী মারুফ গ্রেফতার - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে হত্যা মামলার আসামী মারুফ গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০০ সময় দর্শন

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার আসামী মারুফ মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ইউনিট। সে বাহুবল উপজেলার  দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আজ রোববার  সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে  র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার করাঙ্গী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মারুফকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host