1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের পোশাক দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের পোশাক দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৮ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পবিএ ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের রঙিন নতুন জামা বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে পলাশ উপজেলা ছাএদলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে ঈদের রঙিন জামা তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

এসময় মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ।

ঈদে রঙিন জামা বিতরণ করে পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে।

সমাজের সবাই এগিয়ে এলে আরো অনেক শিশুর জীবন বদলে যেতে পারে।

নতুন জামা পেয়ে পথশিশু মুন্নী বলেন, আমি ঈদের নতুন জামা পাইছি অনেক খুশি লাগতাছে।অপর শিশু আসমা বলে, ‘ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host