1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সুজানগরে ৫টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সুজানগরে ৫টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯৫ সময় দর্শন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের চরদুলাই দক্ষিণপাড়া মোল্লা বাড়ির নির্মাণাধীন মসজিদের মাটির নিচে থেকে ৫টি মরিচা ধরা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে  এ গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ ফরহাত হোসেন।

পুলিশ জানায়, ওই মসজিদ নির্মাণের সময় নির্মাণ শ্রমিকরা মাটির গভীরে ৫টি মরিচা ধরা হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থবর পেয়ে থানার ওসি বদরুদ্দোজার নেতৃত্বে একদল ফোর্স নিয়ে সেখান থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে।

থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম জানান, গ্রেনেন্ড গুলো দ্রুত ডিসপোজালের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। ডিসপোজাল শেষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host