1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংক গ্রাহকদের টাকা নিয়ে ফিল্ড অফিসার লাপাত্তা - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংক গ্রাহকদের টাকা নিয়ে ফিল্ড অফিসার লাপাত্তা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

পাবনার সুজানগর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ৪০/৪৫জন গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় জমা দেওয়া প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন ব্যাংকের ফিল্ড অফিসার বিশ্বজিৎ কুমার পাল। সে উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের শ্রী শংকর কুমার পালের ছেলে। এ ঘটনায় ক্ষিপ্ত ব্যাংক গ্রাহকরা গত শনিবার উক্ত ব্যাংক কার্যালয়ে এসে বিক্ষোভ করেছেন।

পল্লী সঞ্চয় ব্যাংক সুজানগর শাখার ম্যানেজার মোঃ আব্দুর রাশেদ জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজিৎ কুমার পাল গ্রাহকদের সঞ্চয়ের এবং ঋণের কিস্তির টাকা গ্রহণ করেছেন। দুপুরে ব্যাংক থেকে বেতন এবং ভাতাদিও উত্তোলন করেছেন। তবে গত শুক্রবার বিকালে কয়েকজন গ্রাহক বিশেষ প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে গিয়ে তার ফোন বন্ধ পান। একপর্যায়ে গ্রাহকরা তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালা বদ্ধ দেখতে পান।  গত শনিবার ভুক্তভোগী গ্রাহকরা বিষয়টি উক্ত ম্যানেজারকে জানান, এবং বিশ্বনাথ পাল‌‌ তাদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে মর্মে অভিযোগ এনে তার বিরুদ্ধে  বিক্ষোভ করেন।‌  এ ঘটনার পর পর ব্যাংক ম্যানেজার মোঃ আব্দুর রাশেদ বিশ্বনাথ পালের বিরুদ্ধে সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা প্রয়োজনীয় ঋণ পাওয়ার আশায় বিশ্বজিত কুমার পালের কাছে ২ লক্ষ টাকা থেকে শুরু করে ২৬ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় দিয়েছেন। তাদের অভিযোগ ৪০/৪৫ জন গ্রাহকের কাছ থেকে বিশ্বজিৎ কুমার পাল প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন। ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তারা গ্রাহকদের কাছ থেকে ১ থেকে ২কোটি টাকা আত্মসাতের কথা জানতে পেরেছেন। গ্রাহকদের কাছ থেকে সকল তথ্য তারা নিচ্ছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুর রাশেদ জানান।

সূত্র: এফএনএস।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host