1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সিংড়ায় রাস্তায় দুধ ফেলে খামারিদের প্রতিবাদ - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সিংড়ায় রাস্তায় দুধ ফেলে খামারিদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৯৩ সময় দর্শন

দুধের ন্যায্যমূল্য না পেয়ে নাটোরের সিংড়ায় রাস্তায় দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেনে খামারিরা। শনিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর বাজারে দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান খামারিরা।

এ সময় খামারিরা অভিযোগ করেন, লকডাউনের কারণে বেশ কিছুদিন ধরেই গ্রামের বাজারগুলোতে দুধের দাম কমে যায়। প্রতি কেজি দুধ ২০ টাকা কেজি দরেও তারা বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় রাগে ক্ষোভে অর্ধশত খামারি তাদের উৎপাদিতে প্রায় ১০০ কেজি দুধ বাজারের রাস্তায় ফেলে দেন। এ সময় খামারিরা সরকারি ব্যবস্থাপনায় মিল্কভিটার মাধ্যমে দুধ ক্রয়ের দাবি জানান।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খুরশিদ আলম জানান, শহরে এখনও ৬০ টাকা কেজি দরে দুধ বিক্রি হচ্ছে। তবে শুক্র-শনিবার ছুটির দিন হওয়ায় গ্রামাঞ্চলে দুধের দাম কিছুটা কমে গেছে।

ন্যায্যমূল্যে দুধ বিক্রি নিশ্চিত করতে তারা উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host