1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস-এর সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস-এর সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১১ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

বিগত সরকারের সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারী করেছে দুর্নীতি দমন কমিশন, দিনাজপুর।
২৭ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে দুর্নীতি দমন কমিশন ঢাকা অফিসের আদেশক্রমে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ের এএসআই আবু তালেব বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের আহামাদুল বাশার এর বাড়ীতে উপস্থিত হয়ে এই সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেন। এএসআই আবু তালেব জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর এপিএস বাশারের বাসায় সম্পদ বিবরনীর নোটিশ দেওয়া হলো কিন্তু তিনি বাসায় না থাকায় নোটিশটি তার বাসায় টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এসময় ইউপি সদস্য মোঃ মজিবর রহমান বাশারের পিতা মোঃ তাজুল ইসলাম ও এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host