1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপককে গ্রেফতার করেছে দুদক - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপককে গ্রেফতার করেছে দুদক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৪ সময় দর্শন

প্রায় ২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত মো. আবুল কাসেমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ জুলাই) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের উপসহকারী মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে একটি টিম সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দুদক সূত্রে জানা গেছে, সাধারণ বীমা করপোরেশনের (নিউ মার্কেট শাখা) ব্যবস্থাপক থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা আত্মসাত করায় ২০২০ সালের ৯ নবেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host