1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাথিয়ায় ১১'শ পঁচাত্তর পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সাথিয়ায় ১১’শ পঁচাত্তর পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪২০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক,পাবনা : পাবনার সাথিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুখ হোসেন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুক উপজেলার উত্তর সোলাইবাড়ীয়া গ্রামের মৃত আরশেদ প্রামাণিকের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গ্রেফতার ফারুক একজন চি‎হ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় বিভিন্ন মাদকদ্রব্য নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাবনা জেলার সাথিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host