1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩৭ সময় দর্শন

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, ‘প্রজন্ম ৭১’ এর সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় শোক ও  দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যানকুভারের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহীন রেজা নূর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারান শাহীন রেজা নূরের বাবা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host