1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাঁথিয়ায় একতা দোকান মালিক সমিতির কমিটি গঠন - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সাঁথিয়ায় একতা দোকান মালিক সমিতির কমিটি গঠন

জালাল উদ্দিন; সাঁথিয়া,
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

পাবনার সাঁথিয়া বাজার ও বোয়াইলমারী বাজারের সিটকাপড়,গার্মেন্টস পোশাক,জুতা-স্যান্ডেল এবং লেপতোষক দোকান মালিকদের নিয়ে ‘একতা দোকান মালিক সমিতির’ কমিটি গঠন হয়েছে।

সর্বসম্মতিক্রমে হামিদ ক্লথ ষ্টোরের মালিক আলমগীর হোসেনকে সভাপতি এবং কবিতা ফ্যাশান-১এর মালিক সাব্বির জামান রুবেলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার(১৮এপ্রিল)রাতে সাঁথিয়া বাজারের মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোয়াইলমারী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সমাদ মোল্লার সভাপতিত্বে এবং শিক্ষক বাবর আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষক ডঃ কামরুজ্জামান বকুল।

এ সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম,সাধারণ সম্পাদক টিপু সুলতান,বোয়াইলমারী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামানিক,সাঁথিয়া বাজার বনিক সমিতির সহ সভাপতি সোহেল রানা,বদিউজ্জামান আলমসহ অন্যান্য দোকান মালিক।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host