1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সলঙ্গায় বৃষ্টি আর বাতাসে আবাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সলঙ্গায় বৃষ্টি আর বাতাসে আবাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬৪২ সময় দর্শন
একটানা বৃষ্টি আর হালকা ঝড় হাওয়ায় সলঙ্গায় আমন ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। গত শুক্রবার হতে একটানা কয়েকদিন ধরে বৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ায় থোরধান, আধাপাকা ধান সহ রোপা আমন ক্ষেতের ধান মাটিতে হেলে পড়েছে। নিচু এলাকার ক্ষেতের ধান পানিতে ঝাপটে গেছে। এছাড়া বিভিন্ন সবজি ক্ষেত দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। অব্যাহত এ বৃষ্টিতে ইতিমধ্যে থানার ৬ টি ইউনিয়নের বেশিভাগ আমন,রোপা ধান মাটিতে হেলে পড়ে কৃষকের চরম ক্ষতি হয়েছে। এভাবে বৃষ্টি আর বাতাস বইতে থাকলে হেলেপড়া ধান ক্ষেত সম্পুর্নরুপে নষ্ট হয়ে যাবে।
সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের রানীনগর গ্রামের সবজি চাষী লিখন আহমেদ জানান, তার এক বিঘা জমির বেগুন গাছ মাটিতে হেলে পড়েছে। এছাড়াও জমির লাল শাক ও পালং শাক বাতাসে মাটিতে মিশে গেছে। এতে তার চরম লোকসান হয়েছে। মাথায় হাতদিয়ে বসেছে অনেক কৃষক । প্রবাহমান বৈরী আবহাওয়ায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়ে পড়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নিয়ে বিপাকে পড়েছে পুজারীরা।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host