1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে চাচ্ছেন আহমেদ শরীফ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে চাচ্ছেন আহমেদ শরীফ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ সময় দর্শন

চলচ্চিত্রের সংবাদ

দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার এক সময়ের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। সম্প্রতি দেশে ফিরেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন তিনি। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি। আহমদ শরীফ গণমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র থেকে কিছু কাজ নিয়ে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব। সভাপতি পদে নির্বাচন করার তথ্য জানিয়ে আহমেদ শরীফ বলেন, সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে, এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। এরপর তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host