1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
'শিক্ষাপ্রতিষ্ঠান আংশিকভাবে খুলে দেওয়ার কোনো সুযোগ নেই' - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

‘শিক্ষাপ্রতিষ্ঠান আংশিকভাবে খুলে দেওয়ার কোনো সুযোগ নেই’

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৬ সময় দর্শন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।

করোনা মহামারিতে প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কবে পুনরায় খোলা যাবে তার নিশ্চয়তা নেই। করোনা পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়গুলো আংশিক খুলে দিতে মাঠ পর্যায়ের শিক্ষকেরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন। তাদের এ প্রস্তাবে সায় দেওয়ার সুযোগ নেই বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

এ ছাড়া ১ নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রণয়ন করে তা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ)। সেই হিসেবে অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে না এলে নভেম্বরেও খোলা হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, যত কিছু করা হোক না কেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না।

মো. আকরাম-আল-হোসেন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। যে যাই প্রস্তাব দিক প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন শীতে করোনা বাড়তে পারে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেব না।

তিনি বলেন, যতদিনে করোনার প্রকোপ না নিয়ন্ত্রণে আসবে ততদিনে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে পারি না বলে উল্লেখ করেন তিনি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host