1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ছে - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ছে

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৬৪ সময় দর্শন

শিক্ষা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার  সিদ্ধান্ত নিয়েছে ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে গত ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের  প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কোচিং সেন্টারও বন্ধ থাকবে।  প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ওই জনসংযোগ কর্মকর্তা।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host