1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
লালমনিরহাটে র‌্যাবের অভিযানে এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৩ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১২ মে বিকেলে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মোস্তফি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্রী বিষ্ণু চন্দ্র লোহার গ্রিল দোকানের সামনে সন্দেহভাজন মোটরসাইকেল চালক মোঃ আশরাফুল মিয়া (২৪)-কে আটক করা হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার হাজিপাড়া এলাকার মোঃ আব্দুল খালেক মিয়ার ছেলে।

পরে তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host