1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
রোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর: ডা. জাফরুল্লাহ চৌধুরী - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

রোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর: ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৭৪২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ‘রোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’-গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিবিসি নিউজের সাথে একথা বলেন। ভাস্কর্য ইস্যু নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যার ভাস্কর্যই হোক না কেন, ভাস্কর্য ভাস্কর্যই।

এটা নিয়ে আমাদের আলেমরা একটা ভুল কাজ করছেন। আমি মনে করি আলেমরা জ্ঞানী মানুষ। তারা আমাদের শ্রদ্ধেয়জন। তাদেরকে প্রভাবান্বিত করেছে কে তা আমরা জানি না। তবে লোকে সন্দেহ করছে যে এত বড় ভুল কাজ তারা কেন করবে?

তিনি বলেন, ভাস্কর্য আর মূর্তি তো এক কথা নয়। তাদের উচিত হবে মানবিক কাজ করা। কিন্তি জাতির দুর্ভাগ্য এই মৌলভী সাহেবরা-মাদরাসার শিক্ষকরা কি করে যৌন নিপীড়নে জড়িত? কি করে তারা বলাৎকারে জড়িত? উনাদের দায়িত্ব হবে মাদরাসার মধ্যে এই ঘটনা যেন আর না ঘটে।

শিক্ষার মধ্যে পরিবর্তন আনতে হবে। বুঝাতে হবে এইসব অহেতুক বিতর্কে যাওয়া উচিত নয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, উনাদের আন্দোলন হবে আমার মতে উনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উনাদের মেয়েরা লম্বা লম্বা বোরকা পরবে এটাও ঠিক নয়। এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host