1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫ - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২০০ সময় দর্শন

রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।আজ শুক্রবার সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ৪ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরও ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুঘটনাটি ঘটে।

অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালনোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host