1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
যোগ দিলেন বিজেপিতে এবার শ্রাবন্তী - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

যোগ দিলেন বিজেপিতে এবার শ্রাবন্তী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫৩০ সময় দর্শন

পশ্চিমবঙ্গের আরও এক অভিনেত্রী নাম লেখালেন বিজেপিতে। সোমবার (১ মার্চ) বিকেলে কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির পতাকা তুলে দেন তার হাতে। খবর আনন্দবাজার

এর কয়েকদিন আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকার।

তৃণমূলের সমর্থক হয়েও হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‌‘অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।’

শ্রাবন্তী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক মতাদর্শে তিনি মুগ্ধ। তার জন্যই ওই দলে যোগ দিয়েছেন। মানুষ তাকে বরাবর ভালবেসেছে। তার ধারণা, সেই ভালোবাসার জোরেই আসন্ন নির্বাচনে তিনি মানুষের আরও কাছে পৌঁছে যাবেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host