1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
'যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে তাদের নামিয়ে দিতে হবে' ; নুর - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

‘যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে তাদের নামিয়ে দিতে হবে’ ; নুর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৯৯ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা এদেশের জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এদেশে ভারতীয় কোনো দালালের ঠাঁই নেই। যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে তাদের নামিয়ে দিতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে শ্রমিক কর্মচারীর সকল ব‌কেয়া বেতন ও এককা‌লীন প‌রিশোধের দা‌বি‌তে আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

নুর বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছে সে কি টিকতে পেরেছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে অনেক উন্নয়ন করেছে সে কি টিকতে পেরেছে? পারে নাই। যারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে, নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে।‌ তেমনি এ সরকারও টিক‌তে পার‌বে না।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমরা এখানে যারা আছি আমাদের সাথে তো আপনাদের শত্রুতা নেই। আপনারা তো আমাদেরই কারো না কারো ভাই, বন্ধু বা আত্বীয়। আপনারা থাকবেন দেশের অতন্দ্র প্রহরী। আপনারা জনগনের নিরাপত্তা দিবেন। আপনারা কেন শকুনের মতো মানুষের ওপর হামলা করবেন।

নূর বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তারা পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে। তারা অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মত টাকা পকেটে ঢুকানোর জন্য আন্দোলনে নামেনি। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কার্যকর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। পাটকল শ্রমিকদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host