1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে জয়ে শুরু করেছে মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনদের লাহোর কালান্দার্স। অভিষেক ম্যাচে ইমন সুবিধা করতে না পারলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন মোস্তাফিজ। ম্যাচ শেষে তার গুণগান গেয়েছেন সতীর্থ হারিস রউফ।

লাহোরের দেয়া ২০০ রানের লক্ষ্যের জবাবে ১৩০ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নেন মোস্তাফিজ। ম্যাচে তার বোলিং গড়ই ছিল সর্বনিম্ন, ৪.৭৫। পরে হারিস বলেছেন, ‘মোস্তাফিজ? কোন সন্দেহ নেই। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগ খেলছে, বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করছে।’

‘আমরাই ভাগ্যবান আমাদের বোলিং লাইনআপে সে আছে। বলতে পারবেন না যে তার থেকে কিছু শেখার নেই। নিজেই তার থেকে অনেককিছু শিখতে চেষ্টা করছি। সে অনেক অভিজ্ঞ। আপনে তার থেকে অনেককিছু পাবেন। আমি যেখানেই যাই শিখতে যাই।’

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host