1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মোটরসাইকেলে ঘুরতে বের হলো ৩ বন্ধু, ফিরল লাশ হয়ে - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মোটরসাইকেলে ঘুরতে বের হলো ৩ বন্ধু, ফিরল লাশ হয়ে

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৬৫ সময় দর্শন
মোটরসাইকেলে ঘুরতে বের হলো ৩ বন্ধু, ফিরল লাশ হয়ে

অনলাইন ডেস্কঃ

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় মাটিকাটা রহুলী গ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা রহুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, গোবিন্দাসী ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের ইল্লা মিয়ার ছেলে রাকিব মিয়া,মাটিকাটা গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন ও আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম। তারা সবাই পরিবহন শ্রমিক। তাদের বয়স ১৬ থেকে ১৭ এর মধ্যে।

স্থানীয় বিদ্যুৎ খান ও মোনায়েম খান জানান, নিহত মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কেনে। সেই মোটরসাইকেল নিয়ে আজ শুক্রবার সকালে তিন বন্ধু ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রহুলী গ্রামে মোড় ঘুরতেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।তিনি   বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে।’

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host