1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মেসিকে কঠোর বার্তা দিলেন নেইমার - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

মেসিকে কঠোর বার্তা দিলেন নেইমার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৮ সময় দর্শন

ফুটবলপ্রেমীদের জন্য স্বপ্ন ছুঁয়ে দেখার মতোই এক ধ্রুপদি লড়াই আজ। যে লড়াই ঘিরে দুই ভাগে ভাগ হয়ে যায় গোটা বিশ্ব। চোখে চোখ রেখে চায়ের কাপে ঝড় তোলেন দুই দলের সমর্থকরা। রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। 

এই লড়াই শুধু দুই দেশের নয়, এই লড়াই হবে দুই বন্ধুরও। বার্সায় খেলার কারণে নেইমারের একসময়ের সতীর্থ মেসি। সেই মেসির বিপক্ষেই আজ মাঠে নামতে হচ্ছে নেইমারের। ব্রাজিল তারকা তো বন্ধুর প্রতি কঠোর বার্তাই দিয়ে দিলেন। নেইমার জানালেন, কোপার ফাইনালে কোন বন্ধুত্ব নয়, শত্রু হিসেবেই মেসির বিপক্ষে খেলবেন তিনি।

একটি ট্রফি যেমন লিওনেল মেসির দরকার, তেমন আর্জেন্টিনারও। সেই কবে বিশ্বকাপ জিতল তারা, কোপা জিতেছে সর্বশেষ ১৯৯৩ সালে। এরপর আর দেখা দেয়নি বড় কোনো শিরোপা। অন্যদিকে বয়সে ছোট হলেও নেইমারও এখনো কোপার স্বাদ পাননি। দুজনেই চান চ্যাম্পিয়ন হতে।

ফাইনালের আগে গণমাধ্যমকে নেইমার বলেন, ‘আগেও সবসময় বলেছি, আমি যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে মেসিই সেরা এবং তিনি আমার ভাল বন্ধুও। কিন্তু এখন আমরা ফাইনালে, আমরা এখন প্রতিদ্বন্দ্বী। আমি তাদের হারিয়ে এই শিরোপা জিততে চাই, জিতলে এটাই আমার প্রথম কোপা জয় হবে।’

এছাড়া এমনিতে মেসির দারুণ ভক্ত নেইমার। ব্রাজিল না থাকলে সবসময় মেসির জন্য গলা ফাটিয়েছেন তিনি। নেইমার বলেন, ‘মেসি সব সময়ই জাতীয় দলের হয়ে একটি শিরোপা জয়ের প্রত্যাশী। যতবার তারা ফাইনাল খেলেছে, আমরা (ব্রাজিল) ছিলাম না। তখন আমি প্রতিবারই তার জয় কামনা করেছি, তাকে সমর্থন জানিয়েছি।’

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host