1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মুসলিম ইতিহাস নিয়ে ভারত উপমহাদেশে” তুর্কি সিরিজ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

মুসলিম ইতিহাস নিয়ে ভারত উপমহাদেশে” তুর্কি সিরিজ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৭৭৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বলকান যুদ্ধের সময় ভারত উপমহাদেশের মুসলিমদের অবদান নিয়ে একটি টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে তুরস্ক। এর নাম দেওয়া হচ্ছে ‘তুর্কি লালা’, বাংলায় এর অর্থ দাঁড়ায়-মহান তুর্কি ভাই। এর আগে ‌‘আর্তুগরুল’ সিরিজ করেছিল দেশটি।

‘লালা’ পশতু ভাষার শব্দ। ‘তুর্কি লালা’ সিরিজে ১৯২০ সালে সাম্রাজ্যবাদি শক্তির বিরুদ্ধে লড়াই করতে তুরস্কে আসা উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে। সিরিজে মূলত বলকান যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের অবদান তুলে ধরা হবে। পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রযোজনায় এই সিরিজ হবে।

টেকদিন ফিল্ম-এর প্রধান কেমেল টেকদিন বলেন, ‘আমরা ইতোমধ্যে তুর্কি লালা-এর সিরিজের দৃশ্যপট লেখা শুরু করেছি। প্রথমে স্ক্রিপ তৈরি করা হবে। এরপর অভিনয় শুরু হবে।’

গত ৭ ডিসেম্বর টেকদিন প্রতিনিধি দলসহ পাকিস্তানে পাঁচদিনের ভ্রমণ শুরু করেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সেসময় টেকদিন বলেন, ‘পাকিস্তান ও তুরস্কের অভিনেতারা এ সিরিজে অভিনয় করবেন। অবশ্য বেশির ভাগ অভিনয় তুরস্কে হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host