1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার:উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গের মানুষ ও গৃহহীনরা পেলেন আশ্রয়ের ঠিকানা - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার:উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গের মানুষ ও গৃহহীনরা পেলেন আশ্রয়ের ঠিকানা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৫২৫ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) লোকেরা প্রথমবারের মতো শনিবার পেলেন নতুন ঠিকানা। এদের ২০ জনকে দেওয়া হলো নতুন গৃহ। একই সঙ্গে এদিন উল্লাপাড়ার বিভিন্ন ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন ৪২টি পরিবারকে হস্তান্তর করা হলো ৪০টি নতুন গৃহ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব গৃহ সুবিধাভোগী দুস্থ ব্যক্তিদের মধ্যে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উল্লাপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সকল ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, উপজেলার হাটিকুমরুলে সর¯^তী নদীর পাশে তৃতীয় লিঙ্গের (হিজড়া) লোকদের আশ্রয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৮০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়েলর অর্থায়নে বাংলাদেশ সেনাবাহিনী হিজড়াদের জন্য এখানে গৃহ নির্মাণ করেন। একই সঙ্গে প্রতিটি গৃহের সামনে দুই শতক করে জমিও হিজড়াদেরকে সবজি চাষের জন্য প্রদান করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া জানান, গৃহহীন ও ভূমিহীন পরিবারের গৃহ নির্মানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪২টি নতুন গৃহের বিপরীতে ৭১ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

নতুন ঘর পাবার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলো হিজড়া জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে আমরা এখন নতুন করে বাঁচার ¯^প্ন দেখছি। আমাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। সমাজে সবাই আমাদের অবহেলার চোখে দেখত। বেঁচে থাকার জন্য আমাদেরকে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি। আজ নতুন ঘর পেয়ে হিজড়ারা অত্যন্ত খুশি। এছাড়া প্রশাসন থেকে আমাদের আয়ের উৎস হিসেবে ১০টি গাভী কিনে দেওয়া হয়েছে। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আলো হিজড়া এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host