1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মুক্তি পেলো 'টুঙ্গিপাড়ার মিয়াভাই' - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মুক্তি পেলো ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮৬ সময় দর্শন

অনেক দিন ধরে সিনেমা প্রদর্শনী বন্ধ আছে- এমন ২০টি হল খুলে মুক্তি দেওয়া হলো ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিটি। বন্ধ হলগুলো ছাড়াও চালু আছে এমন আরও ৪০-৪৫টি হলে ছবিটি আজ মুক্তি দেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিটি সারাদেশে প্রদর্শনের পরিকল্পনা করেছি আমরা। এ নিয়ে হল মালিকদের কাছ থেকেও সাড়া পেয়েছি।

অনেকেই চাচ্ছেন, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই ছবি সব শ্রেণির দর্শকের দেখার সুযোগ করে দিতে। যে জন্য চালু হলগুলো ছাড়াও বন্ধ ২০টি হল নতুন করে খুলছে এই ছবির মুক্তি উপলক্ষে। আশা করছি ছবিটি অনেকের মনে দাগ কাটবে।

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি। এতে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে শান্ত খান এবং বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host