1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৭৪ সময় দর্শন

লকডাউনের সময় মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও রমজানে তারাবির নামাজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ মহামারী আকার ধারণ করায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার ১২ এপ্রিল) এ নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়েছে, তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুম’আর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশ নেবেন। সম্মানিত মুসল্লিগণ-কে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দু’আ করার অনুরোধ করা হলো।

প্রাণঘাতি স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host