1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি পরিদর্শন করলেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি পরিদর্শন করলেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের কঠিনশিলা খনিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক ও যুগ্ম সচিব জনাব মো. সাবেত আলী ১ ফেব্রুয়ারি দিনব্যাপী মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি খনির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় খনির উৎপাদন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় মহাপরিচালক খনির কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও গতিশীলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে খনির সাথে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করার আহবান জানান।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host