1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভয়েস রেকর্ডে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

ভয়েস রেকর্ডে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৬৮ সময় দর্শন

করোনার চলমান পরিস্থিতিতে ভয়েস রেকর্ডের মাধ্যমে মোবাইল ফোনে জনে জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানাচ্ছেন।

৩৮ সেকেন্ডের একটি ভয়েস রেকর্ডে কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

ভয়েস রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসসালামু আলাইকুম, শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদ-উল-আজহা। করোনা ভাইরাস মহামারীর এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদ-উল-আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’ ‘আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে ও আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host